NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

তাইওয়ানের আকাশে চীনা বেলুন, ১২ যুদ্ধবিমান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

>
তাইওয়ানের আকাশে চীনা বেলুন, ১২ যুদ্ধবিমান

চীনের ১২টি যুদ্ধবিমান ও একটি বেলুন তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করার অভিযোগ করেছে তাইওয়ান। স্বশাসিত দ্বীপদেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক মাস আগে এ ঘটনায় উভয় পক্ষের উত্তেজনা বেড়েছে।

পশ্চিমা গণতান্ত্রিক কায়দায় শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। কর্তৃত্ব দেখানোর জন্য তাইওয়ানের পাশে কয়েক বছর ধরে নিয়মিতভাবে চীনা সামরিক টহল ও মহড়া চলছে।

 

 

গতকাল শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বৃহস্পতিবার রাতে চীনের ১২টি যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করে আমাদের অংশে ঢুকে পড়েছিল। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মোট ২৬টি যুদ্ধবিমান ও ১০টি জাহাজ সীমান্ত এলাকায় শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১২টি যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করেছে।’

তাইওয়ান সরকার জানায়, তাদের সামরিক বাহিনী যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

 

 

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে তাইওয়ানের উত্তরাঞ্চলের কিলুং থেকে ১৮৭ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে চীনা বেলুন শনাক্ত করা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে এটি দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছেন, ‘যদি বেলুনটি অন্য কোনো দেশ শনাক্ত করত, সে ক্ষেত্রে সবাই অবাক হয়ে প্রশ্ন তুলত, কেন আমরা আগে বিষয়টি জানাইনি।’ এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।