NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

প্রকাশ্যে ‘ফাইটার’ র টিজার, নজর কাড়লেন হৃতিক ও দীপিকার রসায়ন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

প্রকাশ্যে ‘ফাইটার’ র টিজার, নজর কাড়লেন হৃতিক ও দীপিকার রসায়ন

আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ফাইটার’। আজ প্রকাশ্যে এলো সিনেমাটির টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ড দৈঘ্যের টিজারে ঝলকে ধরা পড়ল ‘ফাইটার’এর অ্যাকশন। যা নজর কেড়েছে ভক্তদের।

 
টিজার দেখেই বুঝা যাচ্ছে বক্স অফিস কাঁপাতে তৈরি হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুররা!

 

টিজারে, ভারতীয় বিমানবাহিনীর পাইলটদের পোশাকে জেট বিমানে মাঝ আকাশের লড়াইয়ের এক ঝলক দেখা গেছে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরকে। জেট মিশনের দৃশ্য যে কারও গায়ে কাঁটা ধরাবে। মুহূর্তেই দৃশ্যের বদল, হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা, দেশপ্রেম নিয়ে হৃতিকের আগমন। এছাড়াও, দীপিকা আর হৃতিকের একটি নাচের রোমান্স ও ধরা পড়েছে টিজারে।

 

 

zxfbhko
‘ফাইটার’এর টিজারের একটি দৃশ্য

প্রথম থেকেই দীপিকা ও হৃতিক অভিনীত ‘ফাইটার’ নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। পাঠানখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাত ধরেই জুটি বাঁধলেন দুজন।

‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে।

 
অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালক ‘ফাইটার’ হচ্ছে বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শুটিং হয়েছে।

 

করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

 
‘পাঠান’সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এখন অপেক্ষায় সিদ্ধার্থের এই সিনেমার। এখন দেখার অপেক্ষা ‘ফাইটার’ কেমন ব্যবসা করে।