NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সাইফের বাহুডোরে শ্রীলেখা, ১৬ বছর পর ছবি প্রকাশ্যে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

সাইফের বাহুডোরে শ্রীলেখা, ১৬ বছর পর ছবি প্রকাশ্যে

সাইফ আলি খানের বাহুডোরে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, গলায় মঙ্গলসূত্র। সম্প্রতি এমনই দুটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। যদিও ছবিগুলো ১৬ বছর আগের। তবে হঠাৎ করেই ছবিগুলো শেয়ার করে বেশ চমকে দিয়েছেন শ্রীলেখা।

 

 

ছবিতে দেখা যাচ্ছে, ব্যাংককের রঙিন রাতে সাদা শিফন সি-থ্রু শাড়িতে শ্রীলেখা মিত্র। গলায় তাঁর মঙ্গলসূত্র। সঙ্গে বলিউডের ছোট নবাব সাইফ আলি খান। অভিনেতার মুখে মিষ্টি হাসি।

 
শ্রীলেখারও হাসিমুখ। অভিনেত্রীর কাঁধে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছেন সাইফ। 

 

এত পুরনো ছবি শেয়ার করার বিষয়টি জানতে কলকাতার সংবাদ মাধ্যম ‘টিভি৯ বাংলা’-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী শ্রীলেখার সঙ্গে। অভিনেত্রী বলেছেন, ‘২০০৭ সালে তোলা হয়েছে ছবিটি।

 
সেই সময় সাইফ ব্যাংককে ‘হাম তুম’ সিনেমার শুটিং করছিলেন। রানি মুখার্জিও ছিলেন। তখন আমি গিয়েছিলাম।’

 

1
শ্রীলেখার ইনস্টাগ্রাম থেকে নেয়া

তবে অহেতুক ব্যাংককে যাননি শ্রীলেখা। তিনি গিয়েছিলেন এক বিশেষ কারণে।

 
অভিনেত্রী বলেছেন, ‘আমি ব্যাংককে গিয়েছিলাম একটা বিজ্ঞাপনের শুটিং করতে। সেই বিজ্ঞাপনে আমার সঙ্গে নায়ক ছিলেন সাইফ। ছবিগুলো তখন তোলা।’

 

মুম্বাইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় তৈরি হয়েছিল সেই চিপসের বিজ্ঞাপন। শ্রীলেখা বলেন, ‘সময়টা খুবই সুন্দর ছিল। আমি আর সাইফ দারুণ সুন্দর সময় কাটিয়েছিলাম ব্যাংককে। ১৬ বছর আগের ঘটনা। আমার মেয়ের তখন দেড় বছর বয়স। ওকে কলকাতায় রেখে এসেছিলাম। মেয়েরই ছোটবেলার ছবি খুঁজতে-খুঁজতে এই ছবি দুটি পাই।’

সাইফের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন শ্রীলেখা। বলেছেন, ‘খুব মিষ্টি মানুষ সাইফ। হালকা ফ্লার্ট করত। আমার সঙ্গেও ফ্লার্ট করেছিল সেদিন। আমার চোখের প্রশংসা করেছিল। কী সুন্দর দেখতে একটা লোক। গোলাপি গায়ের রং। এখন কেমন যেন গুরুগম্ভীর হয়ে গেছেন। চারটে বাচ্চার বাবা তিনি। কিন্তু আমার দেখা সাইফ ছিলেন মিষ্টি, কিউট আর খুব দুষ্টু।’