NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় আশ্রয়কেন্দ্রে সংক্রামণ বৃদ্ধি পাচ্ছে: জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

গাজায় আশ্রয়কেন্দ্রে সংক্রামণ বৃদ্ধি পাচ্ছে: জাতিসংঘ

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২ ডিসেম্বর বিকেল থেকে শুরু করে ৩ ডিসেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায়  ইসরায়েলি বোমা হামলায় প্রায় ৩১৬ জন নিহত এবং আরো ৬৬৪ জন আহত হয়েছে। ৩ ডিসেম্বর মিসর থেকে ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করেছিল, যদিও ট্রাকের সংখ্যা অস্পষ্ট ছিল। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএইচএ) ফলিস্তিনে সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

সর্বশেষ ইউএনওসিএইচএ প্রতিবেদন অনুযায়ী

► দক্ষিণ গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড়ের কারণে সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বকের সংক্রমণ এবং চুলে উকুন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 

 

► গাজাজুড়ে হাসপাতালের শয্যা সংখ্যা যুদ্ধের আগে তিন হাজার ৫০০ থেকে এক হাজার ৪০০-এ নেমে এসেছে। আহত এবং অসুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

► বর্তমানে গাজায় শুধুমাত্র একটি হাসপাতালের সচল রয়েছে। যেটি জটিল অস্ত্রোপচার চালাচ্ছে।

 

 

গাজা যুদ্ধের পরিস্থিতি

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ গাজায় তাদের স্থল আক্রমণকে প্রসারিত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

গাজার খান ইউনিস লক্ষ্য করে তীব্র বোমা হামলা চলাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 
তারা অবরুদ্ধ ছিটমহলের দক্ষিণ অংশেও সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা করেছে। তবে আজ সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামালায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজা শহরের নিকটবর্তী, উত্তরে আল-শুজাইয়া এবং আল-তুফাহ এলাকার আশেপাশের এলাকাগুলিতেও ইসরায়েলি অভিযান এবং বোমা হামলাল খবর পাওয়া গেছে। এর আগে আলজাজিরা গত কয়েক ঘণ্টায় খান ইউনিসের পূর্ব দিকেও তীব্র বোমা হামলার কথা জানিয়েছে। ইসরায়েলি বাহিনী সতর্ক করে বলেছে, খান ইউনিসের দক্ষিণে তাদের অভিযানের কেন্দ্র হবে আগামী দিনে।
 

 

সূত্র: আলজাজিরা