NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ভারতীয় নৌবাহিনীর জাহাজে প্রথম নারী কমান্ডিং অফিসার নিয়োগ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০২ এএম

ভারতীয় নৌবাহিনীর জাহাজে প্রথম নারী কমান্ডিং অফিসার নিয়োগ

ভারতীয় নৌবাহিনীর জাহাজে এই প্রথম নারী কমান্ডিং অফিসার নিয়োগ করল সে দেশের নৌবাহিনী। শুক্রবার এমনটাই জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। নৌবাহিনী দিবসের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ‘আমরা ভারতীয় নৌবাহিনীর জাহাজে এই প্রথম নারী কমান্ডিং অফিসার নিয়োগ করেছি।

 
ভবিষ্যতে যাতে নৌবাহিনী উচ্চাকাঙ্ক্ষী ও প্রগতিশীল পথে থাকে, তা নিশ্চিত করা আমাদের প্রচেষ্টা ছিল।’

 

গত বছর জুন মাসে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চার বছরের চুক্তিতে ‘অগ্নিবীর’ নিয়োগের সিদ্ধান্ত ঘোষণার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক মামলা। এরপর নরেন্দ্র মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পকে ‘বৈধ’ বলে ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট।

 

 

চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রকল্পকে চ্যালেঞ্জ করে যে দুটি আবেদন জানানো হয়েছিল, তা খারিজ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিলেন, ‘জনস্বার্থে অগ্নিপথ প্রকল্পের বৈধতা বজায় রাখা প্রয়োজন।’

সেই ‘অগ্নিবীর’দের প্রথম ব্যাচ মার্চে আইএনএস চিল্কা থেকে প্রশিক্ষণ শেষ করেছে। সেই প্রসঙ্গে কথা বলার সময় অ্যাডমিরাল কুমার জানান, অগ্নিবীরদের প্রথম ব্যাচে ২৭২ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। তিনি বলেন, ‘অগ্নিবীরদের দ্বিতীয় ব্যাচে মোট ৪৫৪ জন নারী ছিলেন।

 
তৃতীয় ব্যাচে সেই সংখ্যা এক হাজারজনেরও বেশি।’

 

ভারতীয় নৌবাহিনীর প্রধান জানান, এই পরিসংখ্যান নৌবাহিনীর সব ভূমিকায় এবং পদে নারীদের নিয়োগ নিয়ে নৌবাহিনীর চিন্তা-ভাবনার প্রতিরূপ। তিনি বলেন, ‘দেশের মতো নৌবাহিনীর জন্যও ২০২৩ সালটি উল্লেখযোগ্য। আমাদের জাহাজ, ডুবোজাহাজ এবং বিমানগুলো বিভিন্ন অভিযানে যোগ দিয়েছে। সামরিক এবং কূটনৈতিক অভিযানেও দায়িত্ব পালন করেছে।