NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলা ইমরান খানের বিরুদ্ধে কথিত প্রমাণ পেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলা ইমরান খানের বিরুদ্ধে কথিত প্রমাণ পেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিসহ মোট আটজনের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় কথিত প্রমাণ উপস্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইসলামাবাদের একটি জবাবদিহি আদালতে প্রমাণস্বরূপ নথিপত্র পেশ করে। 

এনএবির তদন্তকারী কর্মকর্তা উমর নাদিমের সঙ্গে ডেপুটি প্রসিকিউটর জেনারেল মুজাফফর আব্বাসি প্রমাণ উপস্থাপন করেন। আদালতের রেজিস্টার অফিস এখন নথিগুলো যাচাই করবে।

 
উল্লিখিত দুর্নীতি মামলায় অন্য অভিযুক্তরা হলেন পিটিআই নেতা জুলফি বুখারি, শাহজাদ আকবর, আইনজীবী জিয়া-উল-মুস্তফা নাজির এবং আরো তিনজন। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা দুর্নীতির মামলায় পিটিআই চেয়ারম্যানের বিচার কারাগারেই পরিচালনার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই তথ্য-প্রমাণ দাখিল করা হলো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আদিয়ালা কারাগারে বিচারের অনুমতি চেয়ে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি আইন ও বিচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল।

 

গত ২৮ নভেম্বর আইন ও বিচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আসামিদের বিচারের জন্য সংশ্লিষ্ট জবাবদিহি আদালত আদিয়ালায় কেন্দ্রীয় কারাগারেই বসবে।

 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার অভিযুক্তদের বিচার পরিচালনার আদালত কেন্দ্রীয় কারাগারে বসার বিষয়ে সম্মত।