NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

বিয়ে করছেন সৌরভ-দর্শনা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

বিয়ে করছেন সৌরভ-দর্শনা

শীত আসতে না আসতেই বিয়ের ধুম পড়ে গেল। টালিগঞ্জে পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর বিয়ের পর এবার জানা গেল দর্শনা বণিকের বিয়ের খবর। তাঁর বর ‘মন্টু পাইলট’খ্যাত অভিনেতা সৌরভ দাস। ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

 

 

ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে দর্শনা। অল্প সময়েই টালিগঞ্জ, বলিউড ও তেলুগু ছবিতে অভিনয় করে নাম করেছেন। বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি বেশ পরিচিত মুখ। এখানে দুটি ছবিতে অভিনয় করেছেন, মডেল হয়েছেন কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে।

 

 

সিয়াম আহমেদ ও রোশানের সঙ্গে করেছেন ‘অপারেশন সুন্দরবন’, অন্যটি ‘অন্তরাত্মা’। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সৌরভ ও দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই শোনা গিয়েছিল।

 
তবে কেউই খুব একটা আমলে নেননি। হঠাৎ তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে রীতিমতো চমকে গেছেন টালিগঞ্জের অনেকেই। সৌরভ ওটিটির ব্যস্ত অভিনেতা। বেশ কিছু জনপ্রিয় সিরিজে অভিনয় করছেন। কিছুিদন আগেই এসেছে তাঁর সিরিজ ‘অন্তরমহল’।
 

 

সম্প্রতি একটি ওয়েব সিরিজে দুজনের একসঙ্গে অভিনয়ের খবর এসেছিল। তার আগেই দুজন ব্যস্ত হয়ে পড়লেন বিয়ের প্রস্তুতি সারতে।