NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

রণবীর ভারতের সেরা অভিনেতা : মহেশ বাবু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৫ এএম

রণবীর ভারতের সেরা অভিনেতা : মহেশ বাবু

আর মাত্র দুইদিন পড়েই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে যাচ্ছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। সন্দীপ ভাঙা রেড্ডি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে দর্শকের মাঝে। সিনেমার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। প্রচারণাও চলছে ব্যাপকহারে।

 
সম্প্রতি সিনেমার প্রচারে তেলেগু অঞ্চলে যান রণবীর-রাশ্মিকারা। সেখানে হাজির ছিলেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। রণবীর কাপুরের প্রশংসা করে তিনি জানান, রণবীর ভারতের সেরা অভিনেতা। 

 

দর্শক উন্মাদণার পাশাপাশি সিনেমাটির প্রচারেও নেমেছে গোটা টিম।

 
দেশজুড়ে প্রচার করা হচ্ছে অ্যানিমেল। তবে দক্ষিণে বেশ জোরেশোরেই প্রচারে নেমেছেন রণবীর-রাশ্মিকারা। দক্ষিণে সিনেমাটির অগ্রিম বুকিংও বেশ সাড়া পাচ্ছে। সম্প্রতি তেলেগু অঞ্চলে সিনেমার প্রচারে গিয়েছিলেন টিম অ্যানিমেল।
 
যেখানে সিনেমাটির প্রচারে হাজির ছিলেন এস এস রাজামৌলি ও মহেশ বাবুর মতো বড় তারকা। সেই প্রচারণার অনুষ্ঠানেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ হলেন মহেশ বাবু। 

 

1
অ্যানিমেলের প্রচারণায় মহেশ বাবু ও রণবীর কাপুর

মহেশ বাবু বলেন, ‘আমি রণবীর কাপুরের একজন বিশাল ভক্ত এবং তিনি ভারতের সেরা অভিনেতা। আমি মনে করি অ্যানিমেল তার ক্যারিয়ারের সেরা কাজ হবে।’ সিনেমাটির নির্মাণের প্রশংসা করে এর সাফল্যও কামনা করেন মহেশ বাবু।

 

 

প্রচার অনুষ্ঠানে পরিচালক সন্দ্বীপ ভাঙা রেড্ডির প্রশংসা করেছেন রাজামৌলি। তিনি বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেই পরিচালকদের মধ্যে একজন যারা মুহূর্তেই একটি সিনেমার দৃশ্যপট বদলে দিতে পারেন।’

এদিকে ব্যাপক প্রচারণার ফলে অগ্রিম টিকিট বিক্রিতেও বেশ দুর্দান্ত সাড়া পাচ্ছে অ্যানিমেল। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, অ্যানিমেল ইতিমধ্যেই ৯.৭১ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে। সিনেমাটি বক্স অফিসে ভালো করবে বলে আশা করা হচ্ছে। ভারতে ৭,২০০টি শোয়ের জন্য ৩,৩৪,১৭৩টি টিকিট বিক্রি হয়েছে। ভারতের সব থিয়েটার এবং সব ভাষায় অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ৯.৭৫ কোটি রুপি।

রিপোর্ট অনুযায়ী, অ্যানিমেলের তেলুগু সংস্করণ ৯১.৪৮ লাখ রুপির টিকিট বিক্রি করেছে। প্রথম দিনের জন্য ৬৪৩টি শোতে ৫৮,৪৬৫টি টিকিট বিক্রি করেছে এখন পর্যন্ত। তামিল ভাষায় অ্যানিমেল ৪১টি শোজুড়ে ৭৭৯টি টিকিট বিক্রি করেছে এবং এর কন্নড় সংস্করণে ১৫০৪টি টিকিট বিক্রি করেছে।