NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিককে বের করতে বাকি অল্প সময়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিককে বের করতে বাকি অল্প সময়

আর কিছু সময়ের মধ্যেই ভারতের উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে বের করা হতে চলেছে ৪১ জন শ্রমিককে। তার পরই তাঁদের নিয়ে যাওয়া হবে জেলা হাসপাতালে। সেখানে শ্রমিকদের ভর্তি করাতে যাতে খুব বেশি দেরি না হয়, তাই সুড়ঙ্গ থেকে হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয়েছে গ্রিন করিডর। সুড়ঙ্গ থেকে বের করার পর অ্যাম্বুল্যান্সে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হবে উত্তরকাশীর জেলা হাসপাতালে।

 

 

মঙ্গলবার দুপুরে সুড়ঙ্গের বাইরে একে একে এসে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স। প্রস্তুত রয়েছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা। তাঁরা সুড়ঙ্গ থেকে উদ্ধার করে আনবেন শ্রমিকদের। এরপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর অ্যাম্বুল্যান্সে করে পৌঁছে দেবেন উত্তরকাশীর জেলা হাসপাতালে।

 

 

সুড়ঙ্গ থেকে ওই হাসপাতালে দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। জেলা হাসপাতালে পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে চপারের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো শ্রমিকের অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উড়িয়ে নিয়ে ঋষিকেশের এমস হাসপাতালে ভর্তি করানো হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরকাশী জেলা হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট, আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

 
শরীরের পাশাপাশি মনের চিকিৎসাও চলবে শ্রমিকদের।

 

গত ১২ নভেম্বর থেকে সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে।

 
যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে সুড়ঙ্গের বাইরে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামীও।