NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় যুদ্ধবিরতি বাড়ল আরো দুইদিন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৯ পিএম

গাজায় যুদ্ধবিরতি বাড়ল আরো দুইদিন

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো দুইদিন বাড়ানো হয়েছে। গতকাল সোমবার চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী মেয়াদ বৃদ্ধির ফলে আরো জিম্মি বিনিময় করবে হামাস ও ইসরায়েল।

 
ইসরায়েল বলছে, গাজা থেকে অতিরিক্ত ১০ জন করে বন্দির মুক্তির শর্তে তারা যুদ্ধে একদিন করে বিরতির প্রস্তাব দিয়েছে। তারা ইতিমধ্যে ভুক্তভোগীদের পরিবারকে আরো জিম্মি মুক্তির বিষয়টি জানিয়ে দিয়েছে।

 

ইসরায়েল-হামাস চুক্তির অংশ হিসেবে, গাজায় এখন পর্যন্ত ৩৯ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বিপরীতে ১১৭ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

 

 

গত শুক্রবার থেকে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা, সেদিকে সবার মনোযোগ ছিল। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এই বিরতি আরো এগিয়ে নেওয়াই এখন আসল লক্ষ্য। 

বাইডেন আরো বলেছিলেন, ‘যতক্ষণ ধরে বন্দিরা বেরিয়ে আসছে ততক্ষণ ধরে যুদ্ধ থামাতে চাই।