NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঐতিহ্যবাহী স্থান ঝুঁকিতে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঐতিহ্যবাহী স্থান ঝুঁকিতে

জলবায়ু পরিবর্তন যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী স্থান, ভবন, উপকূলরেখা, নদী ও গ্রামাঞ্চলের জন্য ‘একক বৃহত্তম হুমকি’ হিসেবে দেখা দিয়েছে। দেশটির প্রধান সংরক্ষণবিষয়ক দাতব্য সংস্থা ন্যাশনাল ট্রাস্ট গতকাল সোমবার এক নতুন প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, দাবানলসহ প্রতিকূল আবহাওয়ার কারণে ন্যাশনাল ট্রাস্ট পরিচালিত প্রায় তিন-চতুর্থাংশ ঐতিহ্যবাহী স্থানই ঝুঁকিতে রয়েছে। খরা, ভারি বর্ষণ ও দাবানলের মতো প্রতিকূল আবহাওয়া ঘন ঘন ঘটার কারণে এরই মধ্যে এসব ঐতিহ্যবাহী স্থানের ওপর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে।

 

 

দাতব্য সংস্থাটির প্রাকৃতিক সম্পদবিষয়ক পরিচালক প্যাট্রিক বেগ বলেন, ‘বিষয়টি আমাদের জরুরি ও আন্তরিক মনোযোগের দাবি রাখে। আমরা আমাদের অংশীদার ও যুক্তরাজ্যজুড়ে আঞ্চলিক সরকারকে আমাদের পাশে দাঁড়ানোর এবং সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। শত শত ঐতিহ্যবাহী স্থান, ভবন এবং দেশের সবচেয়ে প্রিয় কয়েকটি সাগরসৈকত, নদী ও গ্রামাঞ্চলজুড়ে আমাদের দায়িত্ব বিস্তৃত।’

প্রতিবেদন অনুযায়ী, ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন ৭১ শতাংশ স্থানই জলবায়ু বিপর্যয়ের কারণে ২০৬০ সালের মধ্যে মধ্যম থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে।

 

 

প্যাট্রিক বেগ বলেন, ‘এটি এক গুরুদায়িত্ব। আমাদের কাছে সব কিছুর সমাধান আছে বলে দাবিও করছি না। কিন্তু আমরা এটা বুঝি, ট্রাস্ট তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য নিয়ে চলতে চাইলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’ সূত্র : এএফপি