NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

এবার কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা জানাল হামাস


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১২ এএম

এবার কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা জানাল হামাস

সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি আছেন। এতে মধ্যস্থতাকারী হিসেবে আছে কাতার। এরই মধ্যে কাতারের কাছে তারা (হামাস) যুদ্ধবিরতির চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছেন।

রয়টার্স বলছে, ইসমাইল হানিয়া মঙ্গলবার একটি বিবৃতি পাঠিয়ে তাদের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে জানিয়েছেন।

 
তবে এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের চলমান সংঘাতে অন্তত পাঁচ দিন বিরতি দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

রয়টার্সকে দেওয়া হামাস প্রধানের বিবৃতিতে কয়দিনের যুদ্ধবিরতি ও অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে আল জাজিরা টেলিভিশনে বক্তব্য দেওয়া এক হামাস নেতার বরাত দিয়ে রয়টার্স বলছে, চুক্তির অংশ হিসেবে যুদ্ধবিরতি কতদিন চলবে, গাজায় ত্রাণ সরবরাহের ব্যবস্থা এবং জিম্মিদের বিনিময় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি আছে।

 
আর হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এখন আগের তুলনায় চুক্তির অনেক কাছাকাছি চলে এসছি।’ 

 

চুক্তিটি গাজায় আটক কিছু জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির অনুমতি দেবে বলে জানিয়েছেন জন কিবরি। হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় প্রায় ২৪০ জনকে জিম্মি করে এবং ১ হাজার ২০০ জন নিহত হন। 

রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক সোমবার হামাস নেতা ইসমাইল হানিয়াহর সঙ্গে দেখা করেছেন।

 
এ সময় যুদ্ধ সম্পর্কিত মানবিক সমস্যাগুলোর বিষয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জেনেভাভিত্তিক আইসিআরসি। মিরজানা কাতার কর্তৃপক্ষের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছেন।