NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

তিশার পোস্টে ফারহানের নাম!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৪ পিএম

তিশার পোস্টে ফারহানের নাম!

বৃহস্পতিবার সকাল থেকেই আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল রাত থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন এমন খবরই পাওয়া যায়। তবে সুস্থ হয়ে বাসায় ফিরে অভিনেত্রী অসুস্থতা ও আত্মহত্যার চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন।

 

 

ভেরিফায়েড ফেসবুক পেজে তিশা লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’

তবে এই পোস্টটির নিচে লেখা আছে ‘মুশফিক আর ফারহান’-এর নাম।

 
যা দেখে বিস্মিত তার ভক্তরা। কারণ তার পোস্টে কোথাও ফারহানকে উল্লেখ করে কিছু লেখা হয়নি। আর এ নিয়েই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রশ্ন। কেউ লিখেছেন, ‘তানজিন তিশার হয়ে ফারহান ভাই বোধ হয় পোস্ট করেছে’, কেউ লিখেছেন, ‘শাক দিয়ে মাছ ঢেকো না।
 
’ 

 

6667

তবে ধারণা করা হচ্ছে, তিশাকে এই পোস্টটি লিখে মেসেঞ্জারে পাঠিয়েছেন মুশফিক আর ফারহান। ইনবক্স থেকে কপি করে তিশা ওয়ালে পেস্ট করে পোস্ট করেছেন। খেয়াল করেননি ফারহানের নামটি। পোস্টের দুই ঘণ্টা পার হলেও ফারহানের নামটি এখনো থেকে গেছে।