NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

৭৫তম জন্মদিনে নিরন্নদের পাশে রাজা চার্লস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৪ এএম

৭৫তম জন্মদিনে নিরন্নদের পাশে রাজা চার্লস

নানা আনুষ্ঠানিকতায় মঙ্গলবার জন্মের ৭৫ বছর, অর্থাৎ প্লাটিনাম জুবিলি পালন করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেরও প্লাটিনাম জুবিলি উদযাপনের দিন এটি। নিজের জন্মদিনের আনন্দ তাই ব্রিটেনের নার্স ও মিডওয়াইফদের সঙ্গে ভাগাভাগি করে নেন চার্লস।

এ ছাড়া ৭৫তম জন্মদিনে তিন বেলা খাবার জোটে না এমন নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন রাজা তৃতীয় চার্লস।

 
সেই লক্ষ্যে ঘোষণা করেছেন অভুক্তদের জন্য বিশেষ সহায়তা প্রকল্পের।

 

প্রকল্পের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। মুদ্রাস্ফীতির কারণে এমনিতেও ব্রিটেনে ফুড ব্যাংকে ভিড় অনেক বেড়েছে। চলতি বছরের মার্চে এই প্রথম ফুড ব্যাংকে জনস্রোত ৩৮ শতাংশ বেড়েছে।

 

 

এমন পরিস্থিতিতেই ‘বিগ ইস্যু’ ম্যাগাজিনের মাধ্যমে করোনেশন ফুড প্রজেক্ট চালুর ঘোষণা দেন রাজা তৃতীয় চার্লস। গৃহহীনদের এই ম্যাগাজিন প্রচ্ছদ প্রতিবেদন করে তাকে নিয়ে। প্রকল্প সম্পর্কে একটি নিবন্ধও লিখেছেন চার্লস। বিগ ইস্যু ম্যাগাজিনে প্রকাশিত সেই নিবন্ধে তিনি জানান, ব্রিটেনে প্রতিদিন যে খাবার উদ্বৃত্ত থাকে, তা-ই টাটকা অবস্থায় তুলে দেওয়া হবে ক্ষুধার কষ্টে থাকা মানুষদের হাতে।

 

 

নিবন্ধে ব্রিটেনের রাজা জানান, অনেক দিন ধরে নিরন্নদের জন্য কিছু করার কথা ভাবছিলেন, করোনেশন ফুড প্রজেক্ট সে ভাবনারই বহিঃপ্রকাশ, ‘খাদ্যের চাহিদা খাদ্য অপচয়ের মতোই বাস্তব সত্যি ও জরুরি সমস্যা। এই দুটির মধ্যে একটা সেতু গড়ার উপায় খুঁজে পেলে দুটি সমস্যারই সমাধান হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে আশা করছি, করোনেশন ফুড প্রজেক্ট আরো বেশি করে উদ্বৃত্ত খাবার উদ্ধার এবং তা যাদের দরকার তাদের মাঝে বিতরণ করে শুধু তার বাস্তবসম্মত একটা উপায় বের করবে।’