NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

৭০ জিম্মিকে মুক্তি দিতে যে শর্ত দিল হামাস


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

৭০ জিম্মিকে মুক্তি দিতে যে শর্ত দিল হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ৭০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিলেও শর্ত জুড়ে দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা সোমবার কাতারের মধ্যস্থতাকারীদের বলেছে, ইসরায়েলের পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রস্তুত আমরা।

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘গত সপ্তাহে কাতারের ভাইয়েরা চেষ্টা চালিয়েছিলেন শত্রুদের (ইসরায়েল) হাতে আটক ২০০ ফিলিস্তিনি শিশু এবং ৭৫ জন নারীর মুক্তির বিনিময়ে জিম্মি থাকা (ইসরায়েলি) নারী ও শিশুদের মুক্তির বিষয়ে, কিন্তু শত্রুরা শর্ত মেনে নেয়নি।’ 

আল-কাসাম ব্রিগেডস গ্রুপের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিও রেকর্ডিংয়ে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি বলতে একটি পূর্ণমাত্রার বিরতি এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকায় ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে হবে।

 
’ কিন্তু ইসরায়েল এই চুক্তির বিষয়টি ‘পিছিয়ে ও এড়িয়ে’ গেছে বলে অভিযোগ করেছে হামাস।

 

সূত্র : রয়টার্স