NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইরাক-সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে এক মাসে ৩৮ হামলা : পেন্টাগন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৪৭ পিএম

ইরাক-সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে এক মাসে ৩৮ হামলা : পেন্টাগন

ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনী এক মাসেরও কম সময়ে কমপক্ষে ৩৮ বার আক্রমণের শিকার হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। এর মধ্যে গত দুই দিনের ছয়টি ঘটনাও রয়েছে। ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর জানিয়েছে।

অধিকাংশ হামলায় রকেট ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

 
সোমবার ইরাকের আনবার গভর্নরেটের আইন আল-আসাদ ঘাঁটি এবং সিরিয়া-ইরাক-জর্দান সীমান্তে আল-তানফের ঘাঁটি লক্ষ্য করে একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। 

 

পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার সোমবার সাংবাদিকদের বলেন, আক্রমণগুলো সেনাদের ‘হয়রানি করছে’। এর ফলে ৪৬ জন মার্কিন সামরিক সদস্য আহত হয়েছেন, যা আগে জানানো সংখ্যার দ্বিগুণেরও বেশি। ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র জানায়, ২১ জন সামরিক সদস্য সামান্য আহত হয়েছেন।

 

 

রাইডার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে এ সংখ্যা বৃদ্ধির দিকে না যায়। সেই সঙ্গে এই অঞ্চলে সেনাদের সুরক্ষা অব্যাহত রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করব যে আমরা আমাদের বাহিনীকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’

এর আগে গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে ওয়াশিংটন হস্তক্ষেপ করলে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল। অঞ্চলটিতে দায়েশের পুনরুত্থান রোধের প্রচেষ্টার অংশ হিসেবে ইরাকে আনুমানিক আড়াই হাজার মার্কিন সেনা এবং প্রায় ৯০০ অবৈধভাবে সিরিয়ায় অবস্থান করছে।

 
তবে তাদের সবাই সিরিয়ার তেলক্ষেত্রের চারপাশে অবস্থান করছে।

 

সূত্র : মিডল ইস্ট মনিটর