NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সব জিম্মি না ফেরা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি সম্ভব না : নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:১১ এএম

সব জিম্মি না ফেরা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি সম্ভব না : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, আগে ৭ অক্টোবরের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি হওয়া ২৪০ জনেরও বেশি মানুষকে ফিরে আসতে হবে।

নেতানিয়াহু দক্ষিণ ইসরায়েলের র‍্যামন বিমানঘাঁটিতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বিমান ও স্থল ক্রুদের বলেন, ‘আমাদের জিম্মিদের প্রত্যাবর্তন ছাড়া কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা আমাদের শত্রু ও আমাদের বন্ধু—উভয়কেই এটি বলি। আমরা তাদের (হামাস) পরাজিত না করা পর্যন্ত (যুদ্ধ) চালিয়ে যাব।

 

 

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হলে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ শুরু হয়। হামলার সময় হামাস ২৪২ জনকে জিম্মি করে ইসরায়েল থেকে গাজায় নিয়ে গিয়েছিল। অন্যদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা প্রায় ৯ হাজার ৮০০। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও ইসরায়েলি অভিযানে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

 

এদিকে যুক্তরাষ্ট্র, মিসর, ইসরায়েল ও হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী কাতারের মধ্যে একটি আপাত চুক্তির অধীনে বুধবার থেকে প্রায় এক হাজার ১০০ জন রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করেছে।

সূত্র : আল অ্যারাবিয়া