NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

নতুন প্রেমে মজেছেন শ্রদ্ধা কাপুর!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৮ এএম

নতুন প্রেমে মজেছেন শ্রদ্ধা কাপুর!

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নতুন প্রেমে মজেছেন! সম্প্রতি শ্রদ্ধার হিট চলচ্চিত্র ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর লেখক রাহুল মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শ্রদ্ধার। সর্বশেষ তথ্য অনুসারে, এই জুটির প্রেমের গল্প বেশ জোরেশোরেই এগোচ্ছে!

এ বছরের শুরুতে শ্রদ্ধাকে মোদির সাথে মুম্বাইয়ে দেখা গিয়েছিল। তারা একটি ডিনার ডেটে দেখা করেছিলেন। ৩ জুলাই মুম্বাইয়ে একটি নৈশভোজের পরে পাপারাৎসিদের সামনে পড়েন এই জুটি।

 
তখন থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শুরু হয়। 

 

শ্রদ্ধা ও রাহুলের ঘনিষ্ঠ এক সূত্রে জানা যায়, ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এ কাজ করার সময় তারা একে অপরের কাছাকাছি আসেন এবং দিনে দিনে তাদের সম্পর্ক গভীর হচ্ছে। কিন্তু তারা নিজেদের এই সম্পর্ক প্রকাশ্যে আনতে চান না। ডিনার ডেটে একসঙ্গে তাদের ছবি তোলার সময় দুজনই বেশ হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ তারা তাদের ডেটিংয়ের বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন।

 

 

1

সেই সূত্র আরো জানায়, এই জুটি দেখা করার ক্ষেত্রে জায়গা ও সময় খুব সচেতনভাবে নির্ধারণ করে, যেন প্রচারের আড়ালে থাকতে পারেন। সম্প্রতি মোদি শ্রদ্ধাকে একটি নতুন অ্যাপল ফোন কিনে দিতে গিয়েছিলেন। তারা সেই দোকানটি বেছে নিয়েছেন যেখানে নিরাপত্তা বেশি, যাতে তারা নিজেদের আড়ালে রাখতে পারেন। উভয়েই চান সম্পর্কটা এভাবেই এগিয়ে যাক।

 
তারা একে অপরের বিষয়ে নিশ্চিত, তাদের পরিবারও তাদের জুটি হিসেবে পছন্দ করে।

 

এত নিরাপত্তা মেনে চলার প্রসঙ্গে সেই সূত্র জানায়, তারা উভয়েই ব্যক্তিগত বিষয়ে সচেতন। শ্রদ্ধা সব সময় তার ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রেখেছেন। এর আগে তিনি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠের সাথেও তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। মোদির সাথেও তিনি এভাবেই থাকতে চান।

 
তারা এই মুহূর্তে একটি ব্যক্তিগত সম্পর্ক রাখতে চান এবং সম্পর্কের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করে বিরক্তির পর্যায়ে যেতে চান না।

 

শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এ। সিনেমাটি বক্স অফিসে সফল ছিল। এরপর অভিনেত্রীকে দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘স্ত্রী’ চলচ্চিত্রের সিক্যুয়েলে। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে সিনেমাটির।