NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলা ৩১৯৫ শিশু নিহত


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০২:৪০ পিএম

গাজায় ইসরায়েলি হামলা ৩১৯৫ শিশু নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান হামলায় তিন হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। যা ২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতের কারণে যত শিশু নিহত হয়েছে তার চেয়েও বেশি।

সেভ দ্য চিলড্রেনের হিসাবে, ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলের হামলায় গাজায় তিন হাজার ১৯৫টি শিশু নিহত হয়েছে।

গতকাল রবিবার শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানায়।

 
অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্য আহ্বান জানায় সংস্থাটি।

 

নিহত শিশুর সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছে সেভ দ্য চিলড্রেন। এখনো এক হাজার শিশু নিখোঁজ বলে দাবি করেছে সংস্থাটি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের উল্লেখ করে রবিবার বেসরকারিভাবে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ৭ অক্টোবর থেকে গাজায় রবিবার (২৯ অক্টোবর) পর্যন্ত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে।