NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কাজাখ খনিতে আগুন : নিহত বেড়ে ৪২, এখনো নিখোঁজ ৪


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম

কাজাখ খনিতে আগুন : নিহত বেড়ে ৪২, এখনো নিখোঁজ ৪

কাজাখস্তানের কারাগান্ডা অঞ্চলে কয়লাখনিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪২ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, দুপুর ৩টা (স্থানীয় সময়) পর্যন্ত ৪২ জনের মৃতদেহ পাওয়া গেছে। চার খনি শ্রমিকের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

শুক্রবারের শেষের দিকে লুক্সেমবার্গভিত্তিক বহুজাতিক ইস্পাত উৎপাদন করপোরেশন আর্সেলরমিত্তাল পরিচালিত কোসতেনকোর কয়লাখনিতে আগুন ছড়িয়ে পড়ে।

 
দুর্ঘটনার সময় সেখানে প্রায় ২৫২ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

 

ঘটনার পর কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ সরকারকে কম্পানিটির সঙ্গে সহযোগিতা বন্ধের নির্দেশ দেন এবং ২৯ অক্টোবরকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন।