NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নির্বাচিত হলে মুসলিমদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৪ এএম

নির্বাচিত হলে মুসলিমদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি ট্রাম্পের

পুনরায় নির্বাচিত হলে অধিকাংশ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে শনিবার একটি রিপাবলিকান ইহুদি সম্মেলনে বক্তৃতার সময় বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের এ প্রতিশ্রুতি দেন তিনি।

রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সম্মেলনে যোগদানকারী শ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা কট্টর ইসলামপন্থী সন্ত্রাসীদের আমাদের দেশ থেকে দূরে রাখব। ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে? প্রথম দিনেই আমি আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনব।

 

 

২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং প্রাথমিকভাবে ইরাক ও সুদান থেকে ভ্রমণকারী প্রবেশের ওপর ব্যাপক বিধি-নিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প। আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক হিসেবে আদালতে চ্যালেঞ্জও করা হয়েছিল।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে যোগদানের প্রথম সপ্তাহে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছিলেন, বাইডেন ‘তার পূর্বসূরির জারি করা জঘন্য, অ-আমেরিকান মুসলিম নিষেধাজ্ঞা বাতিল করে গর্বিত’।