NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

রোপওয়েতে ৪৫ মিনিট আটকে থাকেন বিজেপি বিধায়কসহ ৬০ জন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪১ পিএম

>
রোপওয়েতে ৪৫ মিনিট আটকে থাকেন বিজেপি বিধায়কসহ ৬০ জন

ভারতের উত্তরাখণ্ডে হঠাৎ করেই মাঝ আকাশে থেমে যায় রোপওয়ে। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা আটকা ছিলেন বিজেপি বিধায়কসহ ৬০ জন। পরে রোপওয়ে আবার চলতে শুরু করলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান।

উত্তরাখণ্ডের তেহরিতে সুরকানা দেবী মন্দিরের রোপওয়েতে এ ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিমাচল প্রদেশ ও তার আগে দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা ভারত জুড়ে  সাড়া ফেলে। সেগুলোর রেশ কাটতে না কাটতেই উত্তরাখণ্ডের এই ঘটনা মানুষের মনে ভয়ের সঞ্চার করেছে।

তেহরি গারওয়ালের এসএসপি নবনীত ভুল্লার জানিয়েছেন, ‘সব যাত্রীরা নিরাপদে বেরিয়ে এসেছেন। রোপওয়েও এখন স্বাভাবিকভাবে চলছে। আর কেউ আটকে নেই।’

এ বিষয়ে আটকে থাকা বিজেপি বিধায়ক কিশোর উপাধ্যায় বলেন, ‘আমরা কারোর জীবন নিয়েই এভাবে ছিনিমিনি খেলতে পারি না। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও রোপোওয়ে অথরিটির সঙ্গে কথা বলব।’

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে দেওঘরের রোপওয়ে দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় টানা ১৬ ঘণ্টা রোপওয়েতে আটকে ছিলেন ৪০ জন যাত্রী।