NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ফের যুদ্ধবিরতির আহ্বান, হামলা আরো জোরদার ইসরায়েলের


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৫৩ এএম

ফের যুদ্ধবিরতির আহ্বান, হামলা আরো জোরদার ইসরায়েলের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল মঙ্গলবার হামাস-ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেছেন, ‘ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় বেসামরিক নাগরিকদের ‘গণহত্যা’ কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।’ 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনব্যাপী বৈঠকে জাতিসংঘের মহাসচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তা, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং চীন, রাশিয়াসহ অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তারা উল্লেখ করেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যা বাড়ছে এবং গাজায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।

 

 

বৈঠকে বেশ কয়েকজন বক্তা হামাসের নিন্দা করেছেন। মহাসচিব আন্তোনিও গুতেরেসও ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানিয়ে আটক সব জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে গাজায় ত্রাণ সরবরাহ ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ‘মানবিক বিরতির’ আহ্বান জানিয়েছেন।

 
তিনি লিখেছেন, এটি পুরো অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য এমনকি ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

 

এদিকে এই যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন এফ কিরবি মঙ্গলবার বলেছেন, যুদ্ধবিরতি হলে শুধুই হামাসের উপকার হবে।

কিরবি বলেছেন, মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য প্রশাসন সংঘাতের বিরতিকে সমর্থন করে।

 
তবে গাজায় হামাসকে পরাজিত করার চেষ্টায় বেসামরিক হতাহতের ঘটনা অনিবার্য।

 

হামলা জোরদার

মানবিক সহায়তা বাড়ানোর আলাপের মাঝেই মঙ্গলবার গাজায় বোমা বর্ষণ জোরদার করেছে ইসরায়েল। এতে হতাহতের সংখ্যা আরো বেড়েছে। ইসরায়েল জানিয়েছে, গত দুই দিনে তারা গাজায় ৭০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বসতবাড়ি, শরণার্থীশিবির ও অন্যান্য স্থানে হওয়া হামলায় ৭০৪ জন নিহত হয়েছে।

 
যা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।