NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কায়রোতে শান্তি সম্মেলন, গাজায় যুদ্ধবিরতির আবেদন গুতেরেসের


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৬ পিএম

কায়রোতে শান্তি সম্মেলন, গাজায় যুদ্ধবিরতির আবেদন গুতেরেসের

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস শনিবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ‘মানবিক যুদ্ধবিরতির’ আবেদন করেছেন। পাশাপাশি বিশ্বব্যাপী ‘এই ভয়ংকর দুঃস্বপ্নের অবসানে পদক্ষেপ নেওয়ার’ দাবি জানিয়েছেন তিনি।

যুদ্ধের তৃতীয় সপ্তাহে কায়রোতে একটি শান্তি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গুতেরেস আরো বলেন, ২.৪ মিলিয়ন মানুষের ছোট্ট ফিলিস্তিনি ছিটমহল ‘একটি মানবিক বিপর্যয়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 
কায়রোতে ‘শান্তির জন্য শীর্ষ সম্মেলনে’ অনেক আরব নেতা উপস্থিত ছিলেন।

 

যুদ্ধ শুরুর পর দক্ষিণ গাজায় প্রথমবারের মতো ত্রাণবাহী ট্রাক প্রবেশের কয়েক ঘণ্টা পরই জাতিসংঘ মহাসচিবের এ মন্তব্য এলো। গুতেরেস বলেছেন, আরো অনেক সাহায্য পাঠানোর মাধ্যমে কার্যক্রমটি দ্রুত বাড়ানো দরকার। ফিলিস্তিনিদের প্রয়োজনীয় মাত্রায় গাজায় ক্রমাগত ত্রাণ সরবরাহ করা প্রয়োজন।

 
 

 

বর্তমান রক্তপাত শুরু হয়েছিল ৭ অক্টোবর। হামাস যোদ্ধারা গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করে এমন একটি আক্রমণ শুরু করে, যা ১৯৪৮ সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসরায়েলি মাটিতে সবচেয়ে মারাত্মক হামলা। এতে কমপক্ষে এক হাজার ৪০০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

অন্যদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল অবিরাম বোমা হামলা চালিয়ে পাল্টা আঘাত করেছে।

 
এতে চার হাজারেরও বেশি ফিলিস্তিনি, প্রধানত বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

 

সহিংসতা বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা সামান্য অগ্রগতি করেছে। ঐতিহাসিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী কায়রো যুদ্ধের এক সপ্তাহে শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করে। তারা ‘সংযম’ করা এবং শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে, যা বছরের পর বছর ধরে হিমায়িত হয়ে আছে।

কূটনৈতিক প্রচেষ্টা এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছনোর দিকে মনোনিবেশ করেছে, যেখানে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, পানি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সরবরাহ বন্ধ করেছে।