NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

গাজাকে পাঁচ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:৩১ এএম

গাজাকে পাঁচ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি

ইসরায়েল-গাজা সংঘাত খতিয়ে দেখতে শুক্রবার ইসরায়েলে পৌঁছনোর কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের। গতকাল বৃহস্পতিবার তিনি জর্দানে পৌঁছেছেন। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর দেশ ইসরায়েলের পাশে আছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা মনে করেন ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে।

 
৭ অক্টোবর যে ঘটনার পর ইসরায়েল গাজার সঙ্গে সংঘাতে নেমেছে, তা সম্পূর্ণ সমর্থন করে জার্মানি। পাশাপাশি গাজায় অসহায় অবস্থায় পড়া বেসামরিক মানুষের পাশেও আছে জার্মানি। এ কারণে তাদের কাছে মানবিক সহায়তা পাঠাতে চায় দেশটি।

 

গাজার মানুষের জন্য পাঁচ কোটি ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ৫৮০ কোটি টাকা) সহায়তা প্যাকেজের কথাও জানিয়েছেন আনালেনা।

 
 অতি দ্রুত এটি যাতে গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তা দেখা হবে।

 

বেয়ারবক জানিয়েছেন, গাজায় একটি চিকিৎসকদলও তাঁরা পাঠানোর চেষ্টা করছে। সবটাই নির্ভর করবে, সীমান্ত খোলার ওপর। মানবিক সাহায্য পাঠানোর জন্য রাফাহ সীমান্ত খুলে দেবে ইসরায়েল।

 

 

শুক্রবার সকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা আনালেনার। বিকেলে তিনি যাবেন লেবানন। সেখানেও গাজা সংঘাত নিয়ে তাঁর বৈঠক করার কথা। 

এদিকে ইসরায়েলের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। মিসরের রাফাহ সীমান্ত দিয়ে তারাও গাজায় মানবিক সহায়তা পাঠাতে চাইছে।

 
চিকিৎসার সরঞ্জাম, খাবার পাঠানোর কথা জানিয়েছেন গাজায় অবস্থিত বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। তাঁদের বক্তব্য, আহত ব্যক্তিদের চিকিৎসা করার সামগ্রীও তাঁদের কাছে নেই। দুই সপ্তাহ ধরে ইসরায়েল গাজা সীমান্ত অবরুদ্ধ করে রেখেছে।