NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ৩৮০০ ছুঁই ছুঁই


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ পিএম

গাজায় নিহতের সংখ্যা ৩৮০০ ছুঁই ছুঁই

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার হালনাগাদ পরিসংখ্যানে বলেছে, ৭ অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করার পর থেকে গাজায় কমপক্ষে তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে মোট ১২ হাজার ৪৯৩ জন।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক হাজার ৫২৪ শিশু, এক হাজার নারী এবং ১২০ জন বয়স্ক আছেন।

মন্ত্রণালয় বলেছে, নিহতের পরিসংখ্যানে ৪৭১ জন রয়েছে, যারা মঙ্গলবার আল-আহলি আরব হাসপাতালে হামলায় মারা গেছে।

 
এ ঘটনাত হামাস ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েল প্রমাণ দিয়ে বলেছে, গাজা থেকে একটি ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ভুলভাবে ছোড়ার কারণে তারা নিহত হয়েছে।

 

এ ছাড়াও গাজায় ৪৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, চারটি হাসপাতাল পরিষেবার বাইরে রয়েছে এবং ১৪টি মৌলিক স্বাস্থ্যসেবা কাজ বন্ধ করে দিয়েছে বলে আল-কুদরা জানিয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সাহায্য বিতরণ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, ‘গাজার কোনো হাসপাতালেই কোনো ওষুধের মজুদ নেই।

 

 

অন্যদিকে হামাসের হামলার পর ইসরায়েলে এখন পর্যন্ত এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, গাজায় প্রতিদিন প্রায় ১০০টি মানবিক সহায়তার লরির প্রয়োজন।

সূত্র : রয়টার্স, বিবিসি