NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মুক্তির আগেই ‘জওয়ান’কে পেছনে ফেলল বিজয়ের ‘লিও’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

মুক্তির আগেই ‘জওয়ান’কে পেছনে ফেলল বিজয়ের ‘লিও’

দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের ‘লিও’ চলতি বছরের সর্বাধিক প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তবে মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, চলচ্চিত্রটির সামনে কিছু বাধা বেশ জট পাকাচ্ছে বলেই দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে কয়েক সপ্তাহ ধরে চলা বিতর্কগুলো চলচ্চিত্রটির নির্মাতাদের বেশ ঝামেলায় ফেলেছে।

 
এরপর হায়দরাবাদে সিনেমাটির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যদিও নির্মাতারা ঘোষণা দিয়েছেন, একই দিনে সারা দেশে মুক্তি পাবে ‘লিও’। 

 

তবে এত বাধা ও খারাপ সংবাদের মাঝে ‘লিও’ ভক্তদের জন্য বেশ সুংসবাদও অপেক্ষা করছে। ইতিমধ্যে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘জওয়ান’-এর রেকর্ড স্পর্শ করেছে বিজয়ের ‘লিও’, যা বিজয় ভক্তদের জন্য সুংসবাদই বটে।

 
অগ্রিম টিকিট বিক্রিতে ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে ‘লিও’।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘লিও’ ইতিমধ্যে ১৬ লাখ টিকিট বিক্রি করেছে এবং উদ্বোধনী দিনের আগে ২০ লাখ টিকিট বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

1

এর মাধ্যমে বিজয়ের ‘লিও’ শাহরুখ খানের ‘জওয়ান’কে টপকে গেছে। ‘জওয়ান’ তার উদ্বোধনী দিনের জন্য অগ্রিম বুকিংয়ে ১৫.৭৫  লাখ টিকিট বিক্রি করেছিল।

 
‘লিও’র তামিল সংস্করণ ১৩.৭৫ লাখ টিকিট বিক্রি করেছে, যেখানে তেলুগু এবং হিন্দি সংস্করণ যথাক্রমে ২.১০ লাখ এবং ২০ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। তবে বেশি সংখ্যক টিকিট বিক্রি করলেও ‘লিও’র অগ্রিম বুকিং থেকে করা আয় ‘জওয়ান’কে ছাড়াতে পারেনি। বিজয়ের সিনেমাটি এখন পর্যন্ত ৩১ কোটি আয় করেছে অগ্রিম বুকিং থেকে, যেখানে ‘জওয়ান’ অগ্রিম বুকিং থেকে ৪১ কোটি আয় করেছে। মূলত সিনেমা দুটির টিকিটের দামের পার্থক্যের কারণেই পিছিয়ে রয়েছেন বিজয়। উদ্বোধনী দিনে ‘জওয়ান’-এর গড় টিকিটের মূল্য ছিল ২৫১ রুপি, যেখানে ‘লিও’র টিকিটের মূল্য ২০২ রুপি।
 

 

১৯ অক্টোবর ২ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘লিও’। লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে বিজয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন। তৃষা কৃষ্ণানের সঙ্গে ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন বিজয়। এর আগে ‘ঘিলি’ ও ‘থিরুপাচি’র মতো চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুরুভি’তে।