NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আহতদের সাহায্যে গাজায় প্রবেশাধিকার চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৭ এএম

আহতদের সাহায্যে গাজায় প্রবেশাধিকার চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, তারা দীর্ঘমেয়াদি মানবিক সংকটের বিষয়ে সতর্ক বলে সাহায্য ও চিকিৎসা সরবরাহের জন্য গাজায় জরুরি প্রবেশাধিকার প্রয়োজন।

বার্তা সংস্থা রয়টার্সের এক ব্রিফিংয়ে ডাব্লিউএইচওর কর্মকর্তারা বলেছেন, নিহত দুই হাজার ৮০০ ফিলিস্তিনির মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু। হামাসের মারাত্মক হামলার পর ইসরায়েলের প্রতিশোধমূলক বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে গাজায় আরো ১১ হাজার মানুষ আহত হয়েছে।

তাঁরা আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব গাজায় প্রবেশাধিকার উন্মুক্ত করার জন্য জাতিসংঘের সংস্থা আজ ‘সিদ্ধান্ত গ্রহণকারীদের’ সঙ্গে বৈঠক করছে, বর্তমানে সেখানে প্রবেশ বা বের হওয়ার কোনো উপায় নেই।

 

 

তাঁরা জানান, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ১১৫টি হামলা হয়েছে এবং গাজার অধিকাংশ হাসপাতাল কাজ করছে না, পানি ও বিদ্যুতের অভাব রয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ এক বিবৃতিতে বলেছে, পানি ও স্যানিটেশন পরিষেবার পতনের কারণে পানিশূন্যতা ও জলবাহিত রোগ নিয়ে উদ্বেগ বেশি। পানি ছাড়া মানুষ মরতে শুরু করবে।

এদিকে ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র গাজায় মরিয়া অবস্থা এবং ইসরায়েল খাদ্য, পানি, জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করার কারণে জাতিসংঘের সতর্কতা সত্ত্বেও মানবিক সংকটের কথা অস্বীকার করেছেন।

 
বিবিসি নিউজনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট জোর দিয়ে বলেছেন, গাজায় বিদ্যুৎ ও পানি আছে।

 

হেচট বলেছেন, ‘হামাসকে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি আমাদের নেই। যারা আমাদের ওপর হামলা করেছে, তারা বহু বছর ধরে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণে রয়েছে। তাদের বিদ্যুৎ আছে।