NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইসরায়েলি হামলা বন্ধ না হলে প্রতিরোধ কেউ থামাতে পারবে না : খামেনি


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:১৮ পিএম

ইসরায়েলি হামলা বন্ধ না হলে প্রতিরোধ কেউ থামাতে পারবে না : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল যদি গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখে তবে মুসলিম ও প্রতিরোধ শক্তিকে কেউ থামাতে পারবে না।

খামেনি বলেন, ‘যদি ইহুদিবাদী (ইসরায়েল) শাসকদের অপরাধ অব্যাহত থাকে, তাহলে মুসলিম ও প্রতিরোধ শক্তি অধৈর্য হয়ে পড়বে এবং কেউ তাদের থামাতে পারবে না।’ 

ইসরায়েল-গাজা যুদ্ধের পর থেকে ইরান তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে, যার মধ্যে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং তেহরানপন্থী ইরাকি মিলিশিয়া। ইরান মধ্যপ্রাচ্যের চারপাশে তার সমন্বিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে উল্লেখ করে।

 

 

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। হামাসের হামলার পর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এতে প্রায় দুই হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক।

 

 

খামেননি বলেন, ‘জায়নবাদী সরকার যা-ই করুক না কেন, তারা যে কলঙ্কজনক ব্যর্থতা ভোগ করেছে তা পূরণ করতে পারবে না।’

এদিকে পূর্ণ মাত্রায় স্থল আক্রমণের প্রস্তুতি হিসেবে গাজা সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে ইসরায়েল। এর আগে ইসরায়েল প্রায় ১১ লাখ গাজাবাসীকে দক্ষিণে সরে যেতে বলেছে।

তেহরান বারবার সতর্ক করেছে, গাজার স্থল অভিযান অন্যান্য ফ্রন্টে প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।

 
এতে অন্য দেশগুলোও বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে।

 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এর আগে বলেছিলেন, এ যুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছনোর সময় শেষ হয়ে যাচ্ছে।

তেহরান হামাসকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন করে। ইসরায়েলে হামাস হামলা চালানোর পর দেশটি তা উদযাপন করেছে। তবে তারা জোর দিয়ে বলেছে, এ হামলায় তারা জড়িত ছিল না।

 

 

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ফিলিস্তিনকে সমর্থন করছে, যা তার বৈদেশিক নীতির অন্যতম স্তম্ভ।