NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইইউতে অবৈধ সফর, ক্ষমতা হারানোর পথে জর্জিয়ান প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

ইইউতে অবৈধ সফর, ক্ষমতা হারানোর পথে জর্জিয়ান প্রেসিডেন্ট

জর্জিয়ার সাংবিধানিক আদালত সোমবার দেশটির প্রেসিডেন্ট সালোমে জৌরাবিচভিলির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে রায় দিয়েছেন। সরকারি অনুমোদন ছাড়াই তিনি সম্প্রতি বিদেশ সফর করেছেন বলে অভিযোগ ছিল।

জর্জিয়ান টেলিভিশন চ্যানেল ১টিভি অনুসারে, সাংবিধানিক আদালতের প্রধান মেরাব তুরাভা রায়ে বলেছেন, ‘সাংবিধানিক আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন, প্রেসিডেন্ট সালোমে জৌরাবিচভিলি জর্জিয়ান সরকারের সম্মতি ছাড়াই চলতি বছরের ৩১ আগস্ট, ১ সেপ্টেম্বর এবং ৬ সেপ্টেম্বরে বিদেশ সফরের সময় বৈদেশিক সম্পর্কে প্রতিনিধিত্বমূলক কর্তৃত্ব প্রয়োগ করে সংবিধান লঙ্ঘন করেছেন।’

তুরাভা আরো বলেছেন, এই রায়টি চূড়ান্ত এবং আপিল বা সংশোধনের যোগ্য নয়।

 
জর্জিয়ান সাংবিধানিক আদালত রায়টি প্রকাশের মুহূর্ত থেকেই কার্যকর হবে।

 

৯টি আদালতের সদস্যদের মধ্যে ছয়জনের সমর্থিত এই রায়টি জর্জিয়ান সংসদ, প্রেসিডেন্ট, সরকার ও সুপ্রিম কোর্টে পাঠানো হবে।

গত মাসে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির প্রধান ইরাকলি কোবাখিদজে বার্লিন, ব্রাসেলস ও প্যারিসে জৌরাবিচভিলির সফরের কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে অভিশংসন কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

জর্জিয়ান সরকার এর আগে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে জৌরাবিচভিলির পরিকল্পিত সফর অস্বীকার করেছিল।

 

 

জৌরাবিচভিলি বলেছেন, তাঁর সফরের লক্ষ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রার্থী হিসেবে দেশের অবস্থানকে শক্তিশালী করা।