NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

অগ্রিম টিকিট বিক্রিতে তুমুল সাড়া পাচ্ছে ‘লিও’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

অগ্রিম টিকিট বিক্রিতে তুমুল সাড়া পাচ্ছে ‘লিও’

বিজয়ের আসন্ন তামিল চলচ্চিত্র লিও-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে শুক্রবার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর একটি প্রতিবেদন অনুসারে, সিনেমাটি ইতিমধ্যেই ১.২ কোটি মূল্যের অগ্রিম বুকিংয়ের রেকর্ড করেছে। লিও মুক্তি পেতে আরও পাঁচ দিন বাকি। তাই বুকিংয়ের সংখ্যাটা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে যে শুক্রবার লিও-এর ৪৪৬টি তামিল শো-এর জন্য ৬৪২২৯ টি টিকিট বিক্রি হয়েছে। যার আনুমানিক মুল্য ১.২০ কোটি রুপি৷ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, চেন্নাই শহর থেকে ৭০ শতাংশ অগ্রিম বুকিং পাওয়া গেছে। মাদুরাই, যেখানে ‘লিও’র ট্রেলার অনেক ধুমধাম করে উন্মোচন করা হয়েছিল, অগ্রিম বুকিংয়ে ৩৪ শতাংশ শেয়ার রেকর্ড করেছে।

1

বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রকাশ হয়েছে ‘লিও’র ট্রেলার।

 
ট্রেলারটি দর্শকদের ‘লিও’র জগতের ভয়ানক অ্যাকশনের আভাস দিয়েছে। প্রকাশের পরপরই তুমুল সাড়া পেয়েছে ট্রেলারটি। থালাপতি বিজয় অভিনীত ‘লিও’ নতুন করে উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মাঝে। ট্রেলারে বিজয়ের চরিত্র এবং সিনেমার প্লট সম্পর্কে বিশদ ধারনা পাওয়া না গেলেও পরিচালক মারকাটারি অ্যাকশনে বুদ রেখেছেন অনুরাগীদের।
 

 

লিও সহ-প্রযোজনা করেছে এসএস ললিত কুমারের সেভেন স্ক্রিন স্টুডিও এবং জগদীশ পালানিসামি। লিওর সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ট্রেলারেই দুর্দান্ত সংগীতের আভাস পেয়েছে দর্শকরা।

বিজয় ছাড়াও, লিওতে আরও অভিনয় করেছেন ত্রিশা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি এবং মাইস্কিন। ত্রিশা কৃষ্ণানের সঙ্গে ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন বিজয়।

 
ঘিলি এবং থিরুপাচির মতো চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত কুরুভি’তে।

 

১৯ অক্টোবর মুক্তি পাবে লিও।