NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

‘গাজায় নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু’


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৯ এএম

‘গাজায় নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু’

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি নারী ও শিশু। শহরের আল-শিফা হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে বৃহস্পতিবার আল অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে পরিচালক বলেন, হাসপাতাল আর আহত ব্যক্তিদের গ্রহণ করতে পারবে না। বিদ্যুৎবিভ্রাট আরো অনেকের মৃত্যুর কারণ হবে বলেও সতর্ক করেছেন তিনি।

 
সেই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানান তিনি।

 

এদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ফ্যাব্রিজিও কার্বোনি বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি ‘খুব দ্রুত নিয়ন্ত্রণের অযোগ্য’ হয়ে উঠবে।

শনিবার ইসরায়েলে হামাস হামলা শুরু করে। এখন পর্যন্ত সেখানে প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে।

 
অন্যদিকে গাজায় কর্মকর্তারা ইসরায়েলি প্রতিশোধমূলক হামলায় এক হাজার ৩০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার কথা জানিয়েছেন।

 

সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল গাজাকে ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করেছে। পানি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর বুধবার বন্ধ হয়ে যায়।