NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

‘খুফিয়া’ দেখে বাঁধনে মুগ্ধ বন্যা মির্জা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

‘খুফিয়া’ দেখে বাঁধনে মুগ্ধ বন্যা মির্জা

বলিউডে অভিষেক হলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের। সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমেই শুরু হল বাঁধনের বলিউডযাত্রা। মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন।

 
ভারত ও বাংলাদেশের সিনে তারকারাও বাঁধনের অভিনয়ে সন্তুষ্ট। এবার বাঁধনের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা।

 

ফিল্মটি দেখে মুগ্ধতার কথা জানিয়ে বন্যা মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনের প্রশংসা করেছেন। বন্যা মির্জা লিখেছেন, ‘একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন।

 
তার হয়ত জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন, তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন।’

 

1
অভিনেত্রী বাঁধন

বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা আরও লিখেছেন, ‘আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে।

 
আর আমরা দেখলাম যে, কীভাবে একজন নটীর জন্ম হয়! বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি।
 
কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সব মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য যে, সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!’

 

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বিসহ আরও অনেকে।