NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিউইয়র্ক সাবওয়েতে বন্দুক হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

নিউইয়র্ক সাবওয়েতে বন্দুক হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউইয়র্ক সিটি সাবওয়েতে গুলি চালিয়ে ১০ জনকে আহত করার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের একটি আদালত। ফ্র্যান্ক জেমস, ৬৪, নামের ওই ব্যক্তি ২০২২ সালের ১২ এপ্রিল এই হামলা চালান। ম্যানহাটানগামী একটি ট্রেনে হামলাটি চালানোর পর পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ এনে মামলা দায়ের করে। প্রায় দেড় বছর মামলা চলার পর বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। বিচারে তার বিরুদ্ধে ১০টি অপরাধ প্রমাণিত হয় এবং আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

আদালতে এই হামলায় আহতদের মধ্যে তিন জন তাদের সাক্ষ্য দেন।

ফ্র্যাঙ্ক জেমস নিজেও আদালতে তার দোষ স্বীকার করে নেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবিরা বলেন, জেমস অত্যন্ত পরিকল্পিতভাবে সর্বোচ্চ ক্ষতি সাধনের লক্ষেই এই গুলি চালিয়েছিলেন। সাক্ষ্যদের একজন বলেন, কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এই হামলা চালানো হয়। হামলার শিকার অপর ব্যক্তি আদালতকে বলেন, ওই হামলার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন।

ঘটনার সময় এমটিএ'তে কর্মরত ছিলেন এই ব্যক্তি। তিনি বলেন, এরপর থেকে ভয়ে তিনি আর মেট্রোতে ওঠেন না। নিজের চলাচলের জন্য ই-বাইক কিনে নিয়েছেন।

নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে ফ্র্যাঙ্ক জেমস সেদিন ট্রেনে ওঠেন এবং ট্রেনটি যখন একটি স্টেশন ছেড়ে যায় তখনই এই হামলা চালান। উদ্দেশ্য ছিলো কেউ যেনো পালাতে না পারে। প্রথমেই তিনি কয়েকটি স্মোক বোমা ছুঁড়েন। এরপর হ্যান্ডগান বের করে গুলি করতে থাকেন। এতে আহত হন ১০ জন। যাদের বয়স ছিলো ১৬ থেকে ৬০ পর্যন্ত।

পরের স্টেশনে ট্রেন থামলে হামলাকারী পালিয়ে যায়। উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। পুলিশ একদিন তল্লাশি চালিয়ে ম্যানহাটনের ইস্ট ভিলেজ থেকে জেমসকে আটক করতে সক্ষম হয়।

ইউএস ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম কার্টসকে ব্রুকলিনের প্রসিকিউটররা লিখেছেন, হামলাকারী ৩২ বার গুলি চালিয়েছে। এতে যে কারো মৃ্ত্যু হতে পারতো। ভাগ্যক্রমেই আহত ১০ জন বেঁচে গেছেন।