NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কেন হোয়াইট হাউস থেকে কমান্ডারকে সরিয়ে নিলেন বাইডেন?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪ পিএম

কেন হোয়াইট হাউস থেকে কমান্ডারকে সরিয়ে নিলেন বাইডেন?

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার পোষ্য কুকুর কমান্ডারকে হোয়াইট হাউস থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত দুই বছরে ১১ জনকে কামড়িয়েছে সে। একের পর এক ঘটনার জেরে শেষ পর্যন্ত দুই বছর বয়সী জার্মান শেপার্ডটিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর সূত্রে এ খবর জানা গেছে।

 

 

হোয়াইট হাউসের কর্মী ও মার্কিন সিক্রেট সার্ভিসের কয়েকজন কর্মকর্তাকে কামড়িয়েছে কুকুরটি। ফার্স্ট লেডি জিল বাইডেনের এক মুখপাত্রও কুকুরটির কামড় থেকে রেহাই পাননি। গত মাসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এক কর্মীকে কমান্ডার কামড় দিয়েছিল। সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছিলেন, আহত ওই গোয়েন্দাকর্মীর চিকিৎসা করাতে হয়েছিল।

 
এর পরেই এই সিদ্ধান্ত।

 

জিল বাইডেনের যোগাযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক ঘোষণায় জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রী হোয়াইট হাউসের কর্মীদের নিরাপত্তার বিষয়ে বেশ যত্নশীল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলেকজান্ডার জানান, কমান্ডার নামের কুকুরটি আর হোয়াইট হাউসে নেই।

 
বাইডেন ও জিল কুকুরটির আক্রমণের শিকার কর্মীদের খোঁজ-খবর রাখছেন বলেও নিশ্চিত করা হয়েছে ওই ঘোষণায়। তবে কমান্ডারকে এখন কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি।