NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কানাডাকে ৪১ কূটনীতিক সরিয়ে নিতে বলল ভারত


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

কানাডাকে ৪১ কূটনীতিক সরিয়ে নিতে বলল ভারত

কানাডা-ভারতের সম্পর্কের আরো একধাপ অবনতি হলো। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনাকে কেন্দ্র করে তাদের এই  সম্পর্কের অবনতি। ভারত কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। সময়ও বেঁধে দিয়েছে ভারত।

 
আগামী ১০ অক্টোবরের মধ্যে সবাইকে সরিয়ে নিতে হবে। এই ঘটনায় বোঝা যাচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরো বাড়বে। 

 

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এর পরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

 

 

নিহত নিজ্জর নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত। ভারত ট্রুডোর সব অভিযোগ অস্বীকার করে এবং অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয়।

কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিন্যানশিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন।

 
তবে এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানা গেছে।