NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আদালতে উপস্থিত হতে পারেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৭ পিএম

আদালতে উপস্থিত হতে পারেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে দেওয়ানি জালিয়াতির মামলার শুনানিতে উপস্থিত হতে পারেন।

ট্রাম্প, তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে ও ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তাদের সম্পত্তির মূল্য ভুলভাবে দুই বিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর অভিযোগ রয়েছে। গত সপ্তাহে নিউ ইয়র্কের একজন বিচারক ট্রাম্পকে ব্যাবসায়িক জালিয়াতির জন্য দায়ী বলে রায় দেন।

ট্রাম্পের আইনি দল মামলাটি বিলম্বের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

 
গত মঙ্গলবার বিচারক আর্থার এনগোরন রায় দেন, ট্রাম্প তার সম্পদের শত শত মিলিয়ন ডলার ভুলভাবে উপস্থাপন করেছেন।

 

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এখন ২৫০ মিলিয়ন ডলার জরিমানা এবং ট্রাম্পকে তার নিজ রাজ্যে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছেন।

ট্রাম্প রবিবার বলেছিলেন, তিনি সোমবার সকালে বিচারের শুরুতে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে তিনি লিখেছেন, ‘আমি আমার নাম ও খ্যাতির জন্য লড়তে আগামীকাল সকালে আদালতে যাচ্ছি।

 
এই পুরো ঘটনাটি একটি জালিয়াতি!!!’

 

এ মামলাটি একটি বেঞ্চ ট্রায়াল, যার অর্থ কোনো জুরি নয়, বিচারক এনগোরন এতে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেছেন, মামলার শুনানি হতে তিন মাস লাগতে পারে।

অন্যদিকে ট্রাম্প ও মামলার অন্য আসামিরা যুক্তি দিয়েছেন, তারা কখনোই জালিয়াতি করেননি।

সাবেক এ প্রেসিডেন্ট ইতিমধ্যে বিচারককে আক্রমণ করেছেন।

 
রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে শিকার বানানোর জন্য তিনি বিচারককে অভিযুক্ত করেছেন।

 

দেওয়ানি জালিয়াতির এ মামলাটি সাবেক প্রেসিডেন্টের মুখোমুখি হওয়া বেশ কয়েকটি আইনি লড়াইয়ের মধ্যে একটি, যার মধ্যে নির্বাচনী হস্তক্ষেপ ও গোপন নথিসংক্রান্ত ফৌজদারি অভিযোগ রয়েছে।