NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

নতুন জুটি রাজ-বুবলী, আসছে ‘দেওয়ালের দেশ’


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:৫১ পিএম

নতুন জুটি রাজ-বুবলী, আসছে ‘দেওয়ালের দেশ’

অনেকটা গোপনেই সাড়া হয়েছে শুটিং। এবার প্রকাশ্যে আসতে যাচ্ছে সিনেমাটির ফার্স্টলুক। আর এতে প্রথমবার চলচ্চিত্রে জুটি হয়েছেন আলোচিত নায়ক শরিফুল রাজ ও শবনম ইয়াসমিন বুবলী। সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ নামক সিনেমায় দেখা যাবে তাদের।

 
এটি নির্মাণে রয়েছেন মিশুক মনি। 

 

সিনেমাটির নির্মাতা মিশুক মনির গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হবে।  

নির্মাতা জানিয়েছেন, শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে।

 
সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন। এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করব।
 

 

২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।  

চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হয়েই ঢালিউডে যাত্রা শুরু করেন বুবলী।

 
এরপর সাইমন সাদিক, নিরব, ইমন, মাহফুজ আহমেদ, জিয়াউল রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন এই চিত্রনায়িকা।