NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:০৯ এএম

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩

নেদারল্যান্ডসের রটারডামের একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এই বন্দুক হামলা চালানো হয। ৩২ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

নিহত তিনজন হলেন ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪৩ বছর বয়সী একজন শিক্ষক। বন্দুকধারী প্রথমে মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালায়। এতে বাড়িটিতে আগুন ধরে যায়। সেখানে ওই নারী এবং তার মেয়েকে গুলি করে।

 
এরপর রটারডামের ইউনিভার্সিটি হাসপাতালের একটি ক্লাসরুমে প্রবেশ করে এবং একজন শিক্ষকে গুলি করে। একটি ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাসপাতাল থেকে এক ব্যক্তিকে হাতকড়া পরা অবস্থায় নিয়ে যাচ্ছে পুলিশ। 

 

মেডিকেল সেন্টারে হামলার সময় ভীতসন্ত্রস্ত চিকিৎসাকর্মীদের বেরিয়ে আসতে দেখা যায়। স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদেরও বের করে আনেন তারা।

 
বন্দুকধারী ইরাসমাস মেডিকেল সেন্টারের ছাত্র। একজন মেডিকেল শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, প্রথমে চতুর্থ তলায় গুলি চলায়। চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রোলবোমা ছোড়া হয়।

 

এক ব্রিফিংয়ে রটারডাম পুলিশ কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী দুই বছর আগেও প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।