NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

প্লেন খারাপ, এখনও ভারতে আটকা ট্রুডো


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৩:৪৪ এএম

প্লেন খারাপ, এখনও ভারতে আটকা ট্রুডো

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে দেশটিতে পৌঁছানোর পর তার প্লেন খারাপ হয়ে যায়। তাই তিনি এখনও ভারতেই আটকা পড়ে আছেন। ফিরতে পারছেন না নিজ দেশে।

কানাডা থেকে ব্যাক আপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। সেটি দিয়ে বিমান মেরামতের চেষ্টা হবে বলে সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন। প্লেন মেরামতে অসুবিধা হলে ব্যাক আপ বিমানেই দেশে ফিরবেন তিনি।

বার্তাসংস্থা এএফপিকে দিল্লির কানাডা দূতাবাসের পক্ষ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল কানাডার বিমানবাহিনী করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি মেরামত করা সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন।

ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।

কানাডার প্রধানমন্ত্রীর ভারত-সফর এবার খুব একটা মসৃণ হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারত-বিরোধী ‘সন্ত্রাসীদের’ বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে। মোদি এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলছেন।

ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবার বলেছেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

এছাড়া মোদি ও ট্রুডোর মধ্যে বৈঠকও হয়নি। অবশ্য দুজনে জি-২০ সম্মেলনের সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেন।