NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

গায়ের চামড়া মোটা করেই কাজে নামতে হবে: কৌশানী


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৮:১২ পিএম

গায়ের চামড়া মোটা করেই কাজে নামতে হবে: কৌশানী

সম্প্রতি কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চৌধুরীর সঙ্গে একটি পার্টিতে ‘লারকি আখ মারে’ গানে উদ্দাম নাচ নেচেছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়েন তিনি। পার্টিতে উপস্থিত থাকলেও অন্তঃসত্ত্বা শুভশ্রী নিজেকে ডান্স ফ্লোর থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন। কিন্তু কৌশানীকে রাজের সঙ্গে নাচ করাকে একেবারেই ভালো চোখে দেখেননি সমালোচকরা। অনেকেই সমালোচনা করে বলেছেন, বিবাহিত রাজের সঙ্গে এত নাচের কী রয়েছে!

বিষয়গুলো চোখে পড়েছে এই অভিনেত্রীর। তার ভাষ্য, ফেমাস বলেই ট্রোল হয়– এটা আমার কাছে এখন স্পষ্ট। এও বুঝেছি, ট্রোলের জন্য গায়ের চামড়া মোটা করেই যে কোনো কাজে নামতে হবে, তা রাজনীতি হোক কিংবা অভিনয়। কে কী বলল, তা ভাবনায় আনা যাবে না। সেজন্যই সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যগুলো পড়া বন্ধ করে দিয়েছি।

কৌশানী সরাসরিই বলেছেন, কোনো ধরনের ট্রোলকেই তিনি আর পাত্তা দেন না। যে বিষয়টি নিয়ে ট্রোল হচ্ছে, সেটিও সাধারণ একটা ঘটনা।

মূলত ‘আবার প্রলয়’ সিরিজের সাফল্য উদযাপন করতেই এক পার্টির আয়োজন করেছিলেন রাজ। যেখানে নির্মাতার সঙ্গে নাচের সঙ্গী হয়েছিলেন কৌশানী। এই সাধারণ বিষয়টি ট্রোলকারীরা তিল থেকে তালে রূপান্তরিত করবে– তা স্বপ্নেও ভাবেননি এই অভিনেত্রী। 

তার কথায়, ‘সফলভাবে সামনে এগিয়ে যেতে হলে, ‘ট্রোল’ নামক শব্দগুলো এড়িয়ে চলতেই হবে। নিজের কাজ যতক্ষণ সৎ ও সঠিকভাবে করে যাচ্ছি, ততক্ষণ কোনো কিছু নিয়েই ভাবনা নেই।’