NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বেতনের এক পয়সাও নেন না, কারণ জানালেন মমতা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:১১ এএম

বেতনের এক পয়সাও নেন না, কারণ জানালেন মমতা

সংসদ সদস্য ও মন্ত্রীদের বেতন-ভাতা বাড়ানো নিয়ে বড় ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানান, আগের মতোই সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে এক পয়সাও নেবেন না তিনি।

গতকাল বৃহস্পতিবার বিধানসভায় এ ঘোষণা দেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যের সংসদ সদস্যদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

মূলত তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে সংসদ সদস্য-মন্ত্রীদের। সংসদ সদস্যদের মোট ভাতাসহ বেতন ছিল ৮১ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ১ লাখ ২১ হাজার টাকা। প্রতি মন্ত্রীদের মোট ভাতাসহ বেতন ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।  তা বেড়ে দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। পূর্ণ মন্ত্রীদের মোট ভাতাসহ বেতন ছিল ১ লাখ ১০ হাজার টাকা, যা বেড়ে হলো ১ লাখ ৫০ হাজার টাকা।

জানা যায়, বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরে মমতা জানিয়েছেন, তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে পেনশন বাবদ এক লাখ টাকা পান। কিন্তু সেই বেতন তিনি নেন না। তিনি জানান, তার বই বিক্রির স্বত্ব বাবদ যে টাকা তিনি পান, তা দিয়ে তার চলে যায়।

এদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সবার বেতন বাড়ল, শুধু মুখ্যমন্ত্রী নিজে নিলেন না, এ কেমন করে হয়! তিনি বলেন, ‌‘আপনি বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভালো হতো। অন্তত খাতায়-কলমে। নইলে ঠিক দেখায় না।’ সেই প্রস্তাব খারিজ করে দেন মমতা।