NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অশ্লীল দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তানজিকা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম

অশ্লীল দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তানজিকা

ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে বরাবরই একটি অভিযোগ ওঠে, অকারণেই মাধ্যমটিতে অশ্লীল দৃশ্য রাখা হয়। কারণ, এখানে সেন্সরশিপের কোনো বাধাধরা নিয়ম নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পর্দায় অশ্লীল দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। তিনি মনে করেন, অশ্লীল দৃশ্যের জন্য শুধু একজন ডিরেক্টর দায়বদ্ধ নয়, একজন শিল্পীরও দায়বদ্ধতা রয়েছে। পর্দায় একজন শিল্পী কী করবে, কতটুকু করবে তা মাথায় থাকা দরকার।

তানজিকা বলেন, ‘আমি পর্দায় কী করব সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভরশীল। ডিরেক্টর অশ্লীল দৃশ্য চাইলেই তাতে শিল্পীর অভিনয়ের যৌক্তিকতা নেই। কারণ একজন শিল্পী হিসেবে আমি আমার কলাকুশলী কিংবা সহকর্মীর কাছে দাবি রাখতেই পারি যে, কোনো কারণ ছাড়া অশ্লীল দৃশ্যে অভিনয় করব না।’

অযথা কিংবা অপ্রয়োজনে শুধুমাত্র কিছু অশ্লীল দৃশ্যের দর্শকের জন্য অশ্লীল দৃশ্যে অভিনয় করার কোনো মানে নেই বলেও মনে করেন এই অভিনেত্রী।

তানজিকা আমিন অভিনীত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আগামী পয়লা অক্টোবর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। খবর ছড়িয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার চাঞ্চল্যকর ওই ঘটনা নিয়েই সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী। যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ পরিচালক।