NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

আমাকে কেউ নায়িকা বানানোর ঝুঁকি নিতে চান না : নোরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

আমাকে কেউ নায়িকা বানানোর ঝুঁকি নিতে চান না : নোরা

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন নোরা ফাতেহি, আইটেম গানে ঝড় তুললেও ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো সিনেমায় নায়িকা হিসেবে মূল চরিত্রে কাজ করতে পারেননি। কিন্তু কেন নায়িকা চরিত্রে সুযোগ পাচ্ছেন না নোরা? এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।

নোরা বলেন, আমার মনে হয় না, আমি নাচি বলে আমাকে নায়িকা চরিত্রে নেওয়া হয় না। আমাদের আইকনিক নায়িকারাও ড্যান্সার ছিলেন এবং দারুণ কাজ করে গেছেন। তারা আইটেম গানেও বাজিমাত করেছিলেন। এটা (আইটেম ড্যান্সার) নায়িকা হওয়ার একটা অংশ শুধু। আসলে কেউ আমাকে নিয়ে নায়িকা বানানোর ঝুঁকি নিতে চান না। 

তিনি মনে করেন, যদি একজন নায়িকা সব দিক দিয়ে ভালো করে, মানে অভিনয় দক্ষতা, উপস্থিতি, গ্ল্যামার, ভাষাগত দক্ষতা সব উতরে যেতে পারে, তাহলে সুযোগটা দার। প্রতি বছর বলিউডে কিছু নির্দিষ্ট পরিমাণ ছবি তৈরি হয়। আর নির্মাতারা সবসময় তাদের চেনাজানা নায়িকা নিয়ে কাজ করেন, নতুনদের সুযোগ দিতে চান না।

 

তার কথায়, ‘ধরুন চারজন নায়িকা সিনেমায় নিয়মিত কাজ করছে এবং তারাই ঘুরেফিরে কাজ পাচ্ছে। নির্মাতারাও ওই চারজনকে নিয়েই ভাবে, এর বাইরে চিন্তা করেন না।’ বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন নোরা ফাতেহি। তবে কোনও প্রজেক্ট নিয়েই খুব একটা চর্চা নেই। হিন্দির পাশাপাশি তেলেগু অভিনেতা বরুণ তেজের সঙ্গেও একটি সিনেমা করছেন তিনি।