NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

শিলাধসের কারণে ফ্রান্স ও ইতালির মধ্যে ট্রেন চলাচল বন্ধ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৭ পিএম

শিলাধসের কারণে ফ্রান্স ও ইতালির মধ্যে ট্রেন চলাচল বন্ধ

আর্ন্তজাতিক ডেস্ক: ফরাসি আল্পসের মরিয়েন উপত্যকায় বিশাল শিলাধসের কারণে ফ্রান্স ও ইতালির মধ্যকার ট্রেন চলাচল বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। শিলাধসের কারণে কিছু কিছু সড়কও বন্ধ হয়ে গেছে।

স্যাভয়ের আঞ্চলিক কর্তৃপক্ষসমূহ জানিয়েছে, রোববার ১৫১৫ জিএমটিতে ২৫ হাজার ঘনফুটের একটি পাথর ইতালির সুসা উপত্যকায় যাওয়ার আরডি ১০০০ সড়কে ধসে পড়ে।

ফ্রান্সের রেল পরিচালনা কর্তৃপক্ষ ‘এসএনসিএফ’ বলেছে, শিলাধসের কারণে চেম্বেরি-তুরিন লাইনে সমস্ত আন্ত:সীমান্ত ট্রেন এবং মরিয়েন উপত্যকায় টিইআর আঞ্চলিক ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

ফরাসি পরিবহণ মন্ত্রী ক্লেমেন্ট বিউন বলেছেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে। -বাসস