NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

১০০টি নতুন যুদ্ধবিমান পাবে ভারতীয় বিমান বাহিনী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:১২ এএম

১০০টি নতুন যুদ্ধবিমান পাবে ভারতীয় বিমান বাহিনী

ফ্রান্সের তৈরি রাফায়েল ভারতে এসেছে আগেই। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বেশি যুদ্ধবিমান এখনও রাশিয়ার তৈরি মিগ। ছয় দশক ধরে ভারতীয় বিমান বাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে। মিগ নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগও উঠেছে।

এছাড়া মিগ ক্র্যাশ করার ঘটনাও ঘটেছে বারবার। এই পরিস্থিতিতে মিগের পরিবর্তে তেজস যুদ্ধবিমান বিমান বাহিনীর হাতে তুলে দেওয়ার কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে।

এবার পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান-এ যুদ্ধবিমান। এই বিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হ্যালকে।

মোট ১০০টি তেজস মার্ক ওয়ান-এ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হ্যালকে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে সব মিলিয়ে ৩০০টি তেজস যুদ্ধবিমান কেনা হবে। বস্তুত, ২০২১ সালে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ৮৩টি তেজস কেনার অনুমতি দিয়েছিল। তখন থেকেই তেজসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

তেজসের ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান চীনের জেএফ-১৭ যুদ্ধবিমানের সঙ্গে তুলনীয়। এই বিমানে ‘অস্ত্র’ নামের ক্ষেপণাস্ত্র রাখা যাবে। এছাড়াও মাঝ আকাশে তেল ভরা, এএসআই বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রেডার থাকবে এই বিমানে।

ভারতের বাইরে মালয়েশিয়া এই বিমান কেনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।