NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সুখবর দিলেন মিথিলা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০০ এএম

সুখবর দিলেন মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকেন তিনি। চলতি বছর প্রধান নায়িকা চরিত্রে টলিউডের ছবিতে অভিষেক ঘটেছে তার। এবার পালা দেশীয় ছবিতে নিজের অভিনয় জাদু দেখানোর। তেমন সুখবরই দিলেন এ অভিনেত্রী।

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে মিথিলা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় নদী ও নারীর এক অন্যরকম গল্প দেখা যাবে। এতে ‘তারা’ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

ফেসবুকে এই সিনেমার সনদপত্র পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “অবশেষে অপেক্ষার দিন শেষ হলো। সেন্সর পেল অরুণ চৌধুরী পরিচালিত অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’। ‘তারা’ চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের একটি চরিত্র। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। ছবির সব শিল্পী কলাকুশলীদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা। দর্শকের ভালোবাসার অপেক্ষায় ‘জলে জ্বলে তারা।”

ইফফাত আরেফিন তন্বী’র গল্পে এই ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ এফএস নাঈম। তিনি বলেন, ‘এখনই কিছু বলব না। টিজার এলে দর্শক এমনিতেই বুঝবেন এই ছবির জন্য আমি ব্যক্তিগতভাবে কী ধরনের প্রস্তুতি নিয়েছি।’

জানা গেছে, মাত্র ১৬ দিনের শুটিংয়ে নির্মিত হয়েছে ‘জলে জ্বলে তারা’। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন রায়হান খান।