NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

করণের ‘ইমার্জেন্সি’ সিনেমার প্রশংসা নিয়ে মুখ খুললেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:২৯ পিএম

করণের ‘ইমার্জেন্সি’ সিনেমার প্রশংসা নিয়ে মুখ খুললেন কঙ্গনা

বলিউডের আলোচিত নায়িকা কঙ্গনা রানাউতের সঙ্গে করণ জোহরের বাদানুবাদ লেগেই থাকে। সে কারণেই যেন করণ সন্ধি প্রস্তাব দিয়েছিলেন নিজের প্রতিদ্বন্দ্বীকে। জানিয়েছিলেন কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা দেখার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। তবু কঙ্গনা আপস করতে নারাজ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তাই দিলেন।

যেদিন ‘কফি উইথ করণে’ এসে বলিউডে নেপোটিজম নিয়ে করণকে একহাত নিয়েছিলেন কঙ্গনা, সেদিন থেকেই যেন বলিউডে তাদের সম্পর্ক উত্তর মেরু ও দক্ষিণ মেরু। যখনই সুযোগ পান তখনই কঙ্গনা করণের টুঁটি টিপে ধরেন, অন্যদিকে করণও ছাড়েননি কঙ্গনাকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে করণের মুখে কঙ্গনার প্রশংসা শোনা যায়।

কঙ্গনার প্রসঙ্গ টেনে বলিউডের বহু অভিনেত্রীর প্রশংসা করেন করণ। তবে যেভাবে কঙ্গনা প্রযোজনা সামলে অভিনয় করছেন, তা নিয়ে বেশ উৎসাহী তিনি। সাক্ষাৎকারে ‘ওএমজি ২’, ‘গদর ২’ -এর ব্যবসায় খুশির কথাও জানান করণ। তারপর কঙ্গনার প্রসঙ্গ আসতেই স্পষ্ট জানান, অনেক ছবি দেখার জন্যই অধীর আগ্রহে বসে আছি। যার মধ্যে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সবার উপরে। ছবিতে কঙ্গনার লুক দারুণ।

করণের এই প্রশংসায় মন গলেনি কঙ্গনার। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে অভিনেত্রী লেখেন, ‘এর আগে যখন এমন কথা বলেছিল, মণিকর্ণিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, রিলিজের সপ্তাহে আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল। ছবির প্রায় সব মুখ্য চরিত্র কাঁদা ছিটিয়ে ছবি থেকে সরে দাঁড়িয়েছিল। আর হঠাৎ জীবনের সবচেয়ে সফল উইকেন্ড সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। (হাসি) আমি এবার ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ ও আবার উচ্ছ্বাস প্রকাশ করেছে।’