NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

শ্রাবন্তীর নামে রাখা হল তারার নাম


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:৪৬ এএম

শ্রাবন্তীর নামে রাখা হল তারার নাম

আকাশের ঠিকানায় নিজের নামটি লিখিয়ে ফেললেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর নামে রাখা হল তারার নাম। খবরটি জানিয়েছেন নায়িকা নিজেই।

গত ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।

তবে শুধু কথার কথা নয়, নিজের নামে তারার নামকরণের প্রমাণ হিসাবে মেলা সার্টিফিকেটও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রাবন্তী।

 

তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।  

শ্রাবন্তীর নামে তারার নামকরণের কথা জেনে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

যে ওয়েবসাইট থেকে শ্রাবন্তীর নামে এই তারাটি কেনা হয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় ৫-৭ হাজার টাকায় নাকি যে কেউ এমন তারা কিনতে পারেন।

বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।