NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রতিটি সমস্যাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে দেখা গুরুত্বপূর্ণ: ব্রায়ান শিলার


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৬:৫৪ এএম

প্রতিটি সমস্যাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে দেখা গুরুত্বপূর্ণ: ব্রায়ান শিলার

ঢাকা: যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাচি এবং মুখপাত্র ব্রায়ান শিলার, ‘ডিজাইন ফর বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে ঢাকার আমেরিকান সেন্টারে অতিথি প্রভাষক হিসেবে বক্তব্য দেন। ‘ডিজাইন ফর বাংলাদেশ’ আট সপ্তাহের একটি কার্যক্রম। এর আওতায় ভিন্ন ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দশজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীতিগত নানা সমস্যা বিশ্লেষণে আন্তঃবিভাগীয় পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের সবাই ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শিলার বলেন, ‘আজকের এই জটিল বিশ্বে প্রতিটি সমস্যাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা গুরুত্বপূর্ণ৷ নির্দিষ্ট কোনও পদ্ধতি একটি বিশাল ও জটিল সমস্যার সমাধান করতে পারে না। প্রয়োজন হয় আন্তঃবিভাগীয় পদ্ধতির।’ 

শিলার আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে কার্যকর যোগাযোগ, সহযোগিতা এবং শিখন অভিজ্ঞতা ভাগ করে নেয়ার গুরুত্বের ওপর জোর দেন। একজন শিক্ষার্থী এবং পাবলিক ডিপ্লোম্যাসিতে কর্মরত পেশাদার হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে কীভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী যে কেউ বিনামূল্যে তথ্যের জন্য https://educationusa.state.gov/ এ যেতে পারেন।

ওবামা ফাউন্ডেশন এবং এয়ারবিএনবি (Airbnb) এর অংশীদারিত্বে, জনসেবার জন্য, ওবামা-চেস্কি ভয়েজার বৃত্তির মাধ্যমে "ডিজাইন ফর বাংলাদেশ" বাস্তবায়িত হয়েছে (https://www.obama.org/programs/voyager-scholarship/).

এই মর্যাদাপূর্ণ বৃত্তির প্রথম অধিকারী ইতবান নাফি। তিনি তার ভয়েজার বৃত্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন এবং "ডিজাইন ফর বাংলাদেশ" তৈরি করেছেন। নাফি একজন বাংলাদেশি আমেরিকান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সংবাদ বিজ্ঞপ্তি